নিউজটি শেয়ার করুন

‘প্রত্যেক নারী ব্রেস্ট ক্যান্সারের আলামত নির্ণয় করতে পারেন’

প্রত্যেক নারী খুব সহজে নিজে নিজের ব্রেস্ট ক্যান্সারের আলামত নির্ণয় করতে পারে।ভয়ানক জটিল ক্যান্সার রোগকে জয় করার সুন্দর সম্ভাবনা রয়েছে প্রত্যেক নারীর নিজের হাতে।এজন্য দরকার সচেতনতা।

বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নগরীতে এক সভায় এই কথা বলেছেন ক্যান্সার চিকিৎসকরা।

বুধবার সন্ধ্যায় নগরীর বহদ্দারহাট কাশ্মীর রেস্টুরেন্টের ছোট হলে স্বেচ্ছসেবী সংগঠন আগামী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞ চিকিৎসক , ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগী ও বিশিষ্ট জনরা তাদের মতামত তুলে ধরেন।
উপস্থিত রোগী, রোগীর স্বজন ও সুধীজনদের ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত নানা প্রশ্ন ও পরামর্শের জবাব দেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আলী আসগর চৌধুরী ও ডা. শেফাতুজ্জাহান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার তাহমিনা বানু ও ডাক্তার সাকেরা আহমেদ।এ সময় বিশেষজ্ঞ এই চার চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়।
চিকিৎসকরা বলেন, ব্রেস্ট ক্যান্সার দেশে আশংকাজনকহারে বাড়ছে। কিন্তু এদেশের নারীরা লজ্জা আর সামাজিক কুসংষ্কারের কারণে চিকিৎসকের কাছে সহজে যান না বা পরিবারের কারো কাছে রোগের কথা সহজে বলেন না। এতে করে এই রোগটি দেরীতে প্রকাশ হয়। চিকিৎসা কঠিন হযে পড়ে।
উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন, এতে করে রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসকরা শহর ছাড়াও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের সচেতনতামূলক আয়োজন করার আহবানও জানান।

দেশ টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ । সভায় বক্তব্য রাখেন নাগরিক সংগঠক যিকরু হাবিবীল ওয়াহেদ, নাসরীন সুলতানা খানম, মোহাম্মদ ইসহাক, সোহেল ইয়াসিন, সীমা কুন্ডু, নেছার আহমেদ খান, ওমর সাহেদ হিরু , চন্দন কুমার বড়ুয়া, ফারহানা ইসলাম, দিলরুবা সুমি, শফিকুল ইসলাম রিফাত, লিপি আক্তার, তাসনমি সুলতানা, ফরিদা আক্তার, সুপর্ণা বড়ুয়া, মুহাম্মদ হেফাজুর রশিদ, নাহিদ সিকদার, রাজন পাল প্রমূখ।