প্রাথমিক শিক্ষা সমাপনী ও সমমানের এবতেদায়ী পরীক্ষা আজ ১৭ নভেম্বর রোববার সকাল সাড়ে দশটাথেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ইংরেজি বিষয়ের সন্দ্বীপ উপজেলায় ১৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সন্দ্বীপে ১৫ টি পিইসি এবং ৩ টি এবতেদায়ী কেন্দ্র মিলে মোট ১৮ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ চলছে।সন্দ্বীপে এবছর প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৩০৯ জন এবং মাদ্রাসা থেকে এবতেদায়ী কেন্দ্রে ৭৩২ জন পরীক্ষার্থী সহ সর্বমোট ৬০৪১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, প্রথম দিনের পরীক্ষায় পিইসি পরীক্ষায় ৪৭ জন ছেলে ও ৫০ জন মেয়ে এবং এবতেদায়ী পরীক্ষায় ৪৫ জন ছেলে এবং ১৯ জন অনুপস্থিত ছিল। তবে কেন্দ্র গুলোতে শিক্ষার্থীদের মানসিক দিক ও শৃঙ্খলা বিবেচনা করে সতর্কতার সাথে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
অনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আনোয়ার হোসেন জানান, প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের অনুকূল পরিবেশের সৃষ্টি করে কোন প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়া পরীক্ষা নেওয়া হয়েছে। যথা সময়ে উত্তর পত্র প্রদানসহ আসন বিন্যাসে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাঈন উদ্দিন জানান, পিইসি ও এবতেদায়ী পরীক্ষার্থীদের বয়স এবং মানসিকতা এবং পরীক্ষার শৃঙ্খলা বিবেচনা করে সুন্দর ভাবে পরীক্ষা শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

