চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আসতে শুরু করছে।
নির্বাচন অফিসার শিমুল শর্মা নির্বাচনী সরঞ্জামাদি আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম ধাপের ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম চট্টগ্রামে এসেছে। বাকি মেশিন ও সরঞ্জাম পর্যায়ক্রমে আসবে।
প্রসঙ্গত, ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।

