রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে।
সরকারের ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে রাঙ্গুনিয়ার ৭৮০০ জন মানুষের মাঝে ৩৯ লাখ টাকার নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।
বুধবার (৫ মে) উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫০০ মানুষকে এই সহায়তা দেওয়ার মধ্যে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
ইউনিয়ন পরিষদের হলরুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার, সহ সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সম্পাদক মন্ডলির সদস্য খোরশেদ আলম সুজন, মো. হোসেন, ইউপি সদস্য মো. আলী, মো. নাজের, মো. শহিদুল্লাহ, সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার, আব্দুস সবুর, দিদারুল আলম খোকন, মো. ইউছুপ, মো. শুক্কুর, যুবলীগ নেতা মঈনুদ্দিন মহির, জামাল উদ্দিন, মো. দেলোয়ার, মো. শোয়েব, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিম, মো. মাসুদ, মাহাদ মুক্তার, সাহেদ আকিব, সাহেদ ইভান, মো. তৌহিদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ পৌরসভায় ৩০০ জন এবং ১৫ ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৫০০ জন করে প্রতিজনকে ৫০০ টাকা করে মোট ৩৯ লাখ টাকার সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ১৫ ইউনিয়নে ৮১৪৪ জনকে মোট ৩৬ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং পৌরসভার ৩০৮১ জনকে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকার খাদ্য সামগ্রী দেওয়া হবে।”








