Site icon CPLUSBD.COM

প্রধানমন্ত্রীর কাছে গেলেন সাকিব আল হাসান

প্রধানমন্ত্রীর কাছে গেলেন সাকিব আল হাসান

সিপ্লাস ডেস্ক: দীর্ঘ সময় পর টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এসময় সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব আজ রোববার সন্ধ্যায় এই তথ্য দিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি।

সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে, সঙ্গে ছিলেন পাপন ভাই।’ তবে কী কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাকিব তা জানা যায়নি।

এদিকে আজ রাতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। তার সঙ্গী হবেন পেসার মুস্তাফিজুর রহমানও। বিশ্বকাপের আগে তার দেশে ফেরা হবে না। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে অংশগ্রহণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান সাকিব।

আরো পড়তে পারেন: