Site icon CPLUSBD.COM

প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের চাওয়া দুর্নীতি ও রাজাকারমুক্ত দেশ- অনুষ্টানে বক্তারা

গতকাল বৃহস্পতিবার শারজার আবু সাগরার মজলিস আল মদিনা (ম্যাম) রেস্টুরেন্টে আনোয়ারা কর্নফুলী প্রবাসী আওয়ামী নাগরিক ফোরামের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উওর আমিরাত শাখার ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হাফেজ আবুল কালাম সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উওর আমিরাত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এয়ার মোহাম্মদ এর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের নব গঠিত আহবায়ক কমিটির নির্বাচিত সদস্য এম এ করিম চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ করিম চৌধুরী বলেন বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার কাছে প্রবাসীদের একটায় চাওয়া, আর তা হলো দুর্নীতি মুক্ত ও রাজাকার মুক্ত দেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুবাই আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী,সাতকানিয়া আওয়ামী পরিষদের আহবায়ক জনাব বজল আহমদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন উপদেষ্টা জনাব হাজী নুর মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উওর আমিরাত শাখার সহ সভাপতি হাজী আমিন,দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দীন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ফরিদ রেজা, আবীর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এনামূল হক, শারজাহ বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ মান্নান মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন সহ সভাপতি জনাব হুমায়ূন৷

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উওর আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন সহ আরো বক্তব্য রাখেন বেলাল, ওমর ফারুক, সালেহ,ফয়সাল আহমদ,এম এ খান, শহিদু্ল্লাহ,, শিবলু ফরহাদ, রাকিব, জামসেদ সুফিয়ান,শাহজাহান, হাকিম, আজিজ বেলাল আরো অনেকে। সবশেষে দেশ বাসীর জন্যে মোনাজাতের মাধ্যমে দেশবাসীর জন্যে দোয়া কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।