নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম পদক গ্রহণ করলেন রাউজানের ওসি কেফায়েত উল্লাহ

জাতীয় পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আজ ৫ জানুয়ারি রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় পিপিএম পদকে ভূষিত হয়েছেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ।

এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারি সহ পুলিশের শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।