Site icon CPLUSBD.COM

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের আগমন উপলক্ষ্যে নতুন সাজে সাজছে পরীর পাহাড়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের আগমন উপলক্ষ্যে নতুন সাজে সাজছে পরীর পাহাড়

ছবি: সিপ্লাসবিডি.নেট

মোঃ নেজাম উদ্দীন, আদালত প্রতিবেদক: প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন এবং চট্টগ্রাম জেলায় কর্মরত বিসিএস(প্রশাসন) ক্যাডারের সকল কর্মকর্তার সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষ্যে নতুন সাজে সাজছে চট্টগ্রামের পরীর পাহাড়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পরীর পাহাড় খ্যাত চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, পুরাতন আদালত ভবন জেলা প্রশাসকের ভবনের ভিতরের বাহিরে রং লাগানো হচ্ছে, রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম পরীর পাহাড় থেকে উঠা নামার রাস্তার ওয়াল রেলিংগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে রং দিয়ে নতুন সাজে সাজানো হচ্ছে ।

চট্টগ্রাম পরীর পাহাড় পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আসার বিষয়টি বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের নাজির শাখা থেকে নিশ্চিত করেছেন।

অপরদিকে পরীর পাহাড়ের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন, ওঠা-নামার পথে রাস্তার দু;ধারে ওয়াল রেলিং গুলাতে রং লাগাতে, চট্টগ্রাম জেলা কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুরাতন আদালত ভবনের ভিতরে বাহিরের রং দিয়ে সাজাতে শ্রমিকরা ব্যস্ত থাকতে দেখা যায়।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ০৮ টায় গুলশান থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হন তিনি। ১২.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পরে ধারাবাহিকভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম পরীর পাহাড় পরিদর্শনে যাবেন। তিনি চট্টগ্রাম সফরে আরও ০৫ (পাঁচ) দিন অবস্থান করবেন। আগামী ২৮ সেপ্টেম্বর তিনি চট্টগ্রাম সফর শেষে কক্সবাজার বিমান বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্য ফিরে যাবেন।