সিপ্লাস প্রতিবেদক: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এখন চট্টগ্রামে সরকারী সফরে রয়েছেন। কিন্তু আইনজীবিদের সাথে কোন বৈঠক হচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে জেলা প্রশাসন আর আইনজীবিদের সাথে বেশ কয়েকটি বিষয়ে উত্তেজনা ও বাকবিতন্ডা চলছিলো বলে সচেতন অনেকেই মনে করেছিলন, যাতে আইনজীবিদের সাথে দূরত্ব কমাতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের এই সফরে ভূমিকা থাকবে।
কিন্তু মূখ্য সচিবের সফরসূচি দেখে জানা গেলো- সফরকালে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করলেও আইনজীবীদের সাথে কোন বৈঠকে বসবেন না।
মুখ্যসচিব কায়কাউস সীতাকুণ্ড হয়ে বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে এসে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর চট্টগ্রাম সফর সুচিতে শনিবার(২৫ সেপ্টেম্বর) নগরীর পরীর পাহাড়স্থ জেলা প্রশাসনের কার্যালয়ে চট্টগ্রাম জেলায় কর্মরত বিসিএস(প্রশাসন) ক্যাডারদের সাথে মত বিনিময় সভার কথা উল্লেখ করা হলেও আইনজীবীদের সাথে কোনরকম বৈঠকের কথা উল্লেখ নেই।
নগরীর পরীর পাহড়ে আইনজীবী সমিতির ভবন নির্মাণ নিয়ে জেলা প্রশাসন ও আইনজীবীদের মধ্যে সংঘাতের এসময়ে মূখ্যসচিব প্রশাসন ও আইনজীবীদের নিয়ে বৈঠক করবেন এমন আশা করা হয়েছিল।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন সিপ্লাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরাও চাইনি, তারাও বলেননি। তাই প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সাথে আইনজীবীদের কোন বৈঠক হচ্ছেনা। তবে অ্যাডভোকেট জিয়া বলেন, আমরা সরাসরি আইনমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের বিষয়গুলো তুলে ধরবো। আগামী ২৬ তারিখ ঢাকায় আইনমন্ত্রীর সাথে বৈঠকের সিডিউল করা আছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ৫দিনের এই সফরে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।








