সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহপাঠী আব্দুল হান্নান সেলিম আর নেই।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ অক্টোবর) সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
হাসপাতাল সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ আগস্ট আব্দুল হান্নান সেলিমকে নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এলে গত ২০ আগস্ট তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার বাদ আসর নগরের হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে আবদুল হান্নান সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।








