প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।সিঙ্গাপুর থেকে মরহুমের স্ত্রী ব্যক্তিগত পর্যায়ে সিপ্লাসটিভিকে বিষয়টি নিশ্চিত করেন।এছাড়া আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৯ বছর।
প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে।
মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীনের জন্ম ১৯৬০ সালের ১ জানুয়ারি।তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সিকদার পাড়া গ্রামের সন্তান।তিনি দুই কন্যা সন্তানের জনক। তাঁর বাবা মরহুম ইছাক মিয়া চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বীর বিক্রম উপাধী প্রাপ্ত মেজর জেনারেল জয়নাল আবেদীন ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারঁ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সিপ্লাসটিভির ক্যামরায় জীবিতকালে তাঁর অসাধারণ কিছু বক্তব্য শুনুন।
বিস্তারিত আসছে…








