প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গভীর মর্মাহত। বাংলাদেশ একজন বড়মাপের দেশপ্রেমিক সামরিক কর্মকর্তাকে হারালো। বর্ণাঢ্য সামরিক জীবনে তাঁর গৌরবময় কীর্তিগাঁথা ও নেতৃত্ব চির অনুসরণীয় হয়ে থাকবে।
মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।








