আমিরাত প্রতিনিধি: প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় যোগান দিচ্ছে। বর্তমান সরকারও প্রবাসী বান্ধব। অথচ প্রবাসীরা দেশে নানাভাবে নাজেহাল হচ্ছেন অহরহ।
অনেক সময় এর পরিত্রাণ চেয়েও সমাধান পায় না বলে অভিযোগ করেন আরব আমিরাতের নামকরা ব্যবসায়ী, দেশের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা, আবুধাবীর আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, তাঁর পরিবারসহ আত্মীয়-স্বজন নানাভাবে নাজেহাল হচ্ছে। তিনি এই ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান পাননি। তাই তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন।
ফখরুল ইসলাম খান সিআইপি’র সম্মানহানির অপচেষ্টা ও প্রাণ নাশসহ পরিবারের প্রতি ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমিরাতের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিআইপি আরো বলেন, মিরসরাই বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তাঁর শ্বশুর প্রবীন স্কুল শিক্ষককে নাযেহাল করে। এর জন্য যাতে কোন আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে এই ভয়ে মেয়রের সন্ত্রাসী বাহিনীরা উল্টো মানববন্ধন করে যা হাস্যকর। তাই তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের উর্ধত্বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আবুধাবির একটি হলে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আমিরাতের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ তারেক, সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রকস’ এর সহ-সভাপতি সরওয়ার আজম, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব চৌধুরী, প্রচার সম্পাদক বাবু দীপক, কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্নাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসীরা নানাভাবে হয়রানী ও নির্যাতিত হচ্ছে। ফখরুল ইসলাম খান সিআইপিও এর ব্যত্রিক্রম নয়। তাই তিনি বাংলাদেশে অঞ্চল ভিত্তিক প্রবাসী সহায়ক সেল গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
আরো পড়তে পারেন:
- খাজা রোড এলাকার বাসা থেকে বের হয়ে ৪ দিনেও ফেরেননি আবুল কাশেম
- চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
- প্রবাস থেকে স্বামী আসার খবর পেয়ে প্রেমিকের সাথে পালালেন ১ সন্তানের জননী
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ
- সিআরবিতে বেসরকারি মেডিকেলকে জায়গা দেয়ার সমালোচনা করলেন বিএনপি সাংসদ রুমিন ফারহানা

