আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সরফভাটা ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রিয় যুবলীগ সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রউফ মাস্টার, কাতার আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নবীর হোসেন তালুকদার, আবুল কালাম, সাইদুর রহমান তালুকদার, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, খাইরুজ্জামানা মেম্বার, আব্দুর সবুর রাজু, মোহাম্মদ সবুর, খোরশেদ আলম সুজন, মাস্টার অনন্ত মার্মা, আহসান উল্লাহ, মোবারক আলী, মোহাম্মদ হোসেন, মো. হাবীব, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, মো. শহীদুল্লাহ, দিদারুল ্আলম. মোহাম্মদ আলী, রিজিয়া আক্তার, শিরীণ আক্তার, মোহাম্মদ দেলোয়ার, যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন, সাইফুল্লাহ চৌধুরী, আবু তালেব সানি, মো. হাসান, মো. সফু, মাসুম তালুকদার, ছাত্রলীগ নেতা সোহেল আরমান, আতিক সুজন, আরিফুল ইসলাম সারেক প্রমুখ।
শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী। সভায় রাঙ্গুনিয়ার কৃতি সন্তান শফিকুল ইসলাম তালুকদার বাবু কাতার আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

