Site icon CPLUSBD.COM

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করল ফটিকছড়ি উপজেলা আ’ লীগ

ফটিকছড়ি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৮সেপ্টেম্বর বিকাল ৪টায় ফটিকছড়ি উপজেলা লীগ কার্যালয় চত্বরে অনুষ্টিত হয়।

ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন- ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, সদস্য মেয়র মো ইসমাইল, শাহ নেওয়াজ চৌং, তছলিম বিন জহুর চৌং, সাদাত আনোয়ার সাদি, শফিউল আলম, ফারুকুল আযম, হারুণ অর রশিদ, মোঃ সরোয়ার, নুরুল আলম, হাজি আবুল কাশেম, জহুরুল ইসলাম, ছালামত উল্লাহ চৌং শাহিন প্রমূখ।