নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ উপলক্ষ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় এ ত্রাণ বিতরণের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি।
ঘুমধুমের বন্যা বর্ন্যাত ৬শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং বন্যায় প্রাণ হারানো আশীষ বড়ূয়ার পরিবারকে নগদ ৪০ হাজার টাকা প্রদান ও বিভিন্ন জনকে শাড়ি,লুঙ্গি গ্যাসের সিলিন্ডারসহ চুলা ও জনসাধারণকে উপহার সামগ্রী হিসেবে চাউল,তেল, ডাল, লবণ, আলু প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো:শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর কুদ্দুস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরফাত রহমান নির্বাহী প্রকৌশলী মো: জিল্লু রহমান , নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, জেলা পরিষদ সদ্স্য ক্যানোওয়ান চাক, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের ছেলে ও কেন্দ্রনীয় ছাত্রলীগের নেতা রবিন বাহাদুর, জেলা ছাত্র লীগের সভাপতি কাউছার সোহাগ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি,সহ-সভাপতি ও সাবেক চেযারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধাণ সম্পাদক মো: ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন,দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এসময় মন্ত্রী আরো বলেন,কোন মানুষ না খেয়ে থাকবনা। প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ বৃষ্টি ব্যান ঢলে এসে জোয়ারের পানি ক্ষতিগ্রস্ত ও চলমান কঠোর লকডাউন ও করোনার এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা ১৫ই আগস্ট জাতির পিতা ও তাঁর স্বজনদের হত্যা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে শেখ হাসিনাকে বার বার দরকার। এছাড়াও অনুষ্ঠানে শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে কেক খাটেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের মাধ্যমে স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ব।








