পটিয়া প্রতিনিধি: সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নিদের্শনা মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ইউনিট কর্মসূচীসমূহ পালনের অংশে হিসেবে সোমবার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে কর্ণফুলী আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি ও কর্ণফুলী উপজেলার ভাইসচেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।
কর্মসূচিতে আরো উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি সোলায়মান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিমহক, সহসভাপতি জিএম আনুমিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা,ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক,শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাংগীর আলম জয়, ধর্ম ববিষয়ক সম্পাদক মোঃ মনির উদদীন।নির্বাহী সদস্য সাইফুদ্দিন, সোলায়মান কবির, ইউনিয়ন যুবলীগ নেতা লোকমান হাকিম, ওমর ফারুক বিজয়, মুক্তার হোসেন হিরো, মুহাম্মদ সেলিম, পেয়ার আহমদ প্রমুখ।।








