সিপ্লাস ডেক্সঃ গনতন্ত্রের মানসকন্যা বাংলার মানুষের আস্থার ঠিকানা বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চকবাজার থানা শাখার উদ্যেগে ২৮ সেপ্টেম্বর সোমবার রাতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাফর, সাধারন সম্পাদক মোঃ নাসির, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, মোঃ ইকবাল, মোঃ করিম, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের বার্ষিকী সম্পাদক ফরহাদ জামান লিংকন, ছাত্রলীগ নেতা নয়ন মজুমদার, সজল দাশ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বন্ধন সেন, চকবাজার থানা শ্রমিক লীগ নেতা মোঃ ছমিরুল ইসলাম তুহিন, মোঃ নাসির কাদেরী, মোঃ রহিম, মোঃ ফরিদ, মোঃ আলাউদ্দিন, মোঃ সারোয়ার আলম টিটু প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে জননেত্রীর সুস্থতা ও দীঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।








