সিপ্লাস ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনেই বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) পালন করা হয় সাহস সংগ্রাম নেতৃত্বে অবিচল, বাঙালীর উন্নয়ন-সমৃদ্ধির বাতিঘর, জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় মায়মুন উদ্দীন মামুন বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যের স্বপ্নসারথি। তার অসামপ্রদায়িক, উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনষ্ক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ-অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক সাফল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারী উন্নয়ন, সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়ন ও অতুলনীয় সাফল্য আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধুকন্যা। তরুণদের আলোকবর্তিকা হয়ে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা। তিনি তরুণ ছাত্র রাজনীতির আইকন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে একজন নির্ভীক সৈনিক। মেধা, যোগ্যতা ও নেতৃত্বে জ্বলন্ত অগ্নিশিখা। পদ্মাসেতু, মেট্রোরেল, নদীর তলদেশে টানেল, গভীর সমুদ্রবন্দর বা স্পেশাল ইকোনমিক জোন- এসবকিছুই এদেশের অর্থনীতিকে বিস্তৃত করে। কিন্তু দেশকে সমৃদ্ধ করে, শক্ত ভিত্তির উপর দাঁড় করায়, মর্যাদাবান হিসেবে পরিচিতি মেলে ধরে একজন ‘শেখ হাসিনা’। বাংলাদেশের প্রাণশক্তি তিনিই। প্রাণ-প্রাচুর্যে ভরপুর এদেশের প্রধান সম্পদ ‘একজন শেখ হাসিনা’।
মায়মুন উদ্দীন মামুন আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন ও সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের আজীবন সদস্য। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, বাংলাদেশ ছাত্রলীগের আদর্শিক নেত্রী, নারী উন্নয়নের অগ্রপথিক, বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অফ হিউম্যানিটি, দেশরত্ন শেখ হাসিনা তরুণদের আলোকবর্তিকা হয়ে কাজ করছেন।
এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর-রশীদ হৃদয়, তাফহিমুল ইসলাম সোহেল, বশির উল্লাহ লিটন, মীর মোঃরবি, মীর মোঃশাফায়াত, আরিফুল ইসলাম, তাওহিদুল হক কায়চার, মাইনুর মাহামুদ, জয়নাল আবেদিন রাহাত, ইমরান হোসেন ইমন, তামিম মাহমুদ, হামিম ইশরাক, আরিফ উল্লাহ ওয়াহিদ, মিজানুর, মোরশেদুল আলম রাহা, মেহেদি হাসান তানভির, আয়াছ মাহামুদ, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ আবু শাহিক আলিফ, সাদ বিন হাসান, সাদ বিন ইসহাক, হুবাইবুল ইসলাম সাজিদ প্রমুখ।








