নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পটিয়ায় গণ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পটিয়ায় গণ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

সিপ্লাস প্রতিবেদক: পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া আদর্শ স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় গণর‍্যালি ও সমাবেশের।

গণর‍্যালির নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দুপুরের পর থেকে আওয়ামী লীগের নেতৃত্বে একের পর এক মিছিল সমাবেশস্থলে প্রবেশ করতে থাকে।

৭৫টি বেলুন উড়িয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হুইপ সামশুল হক চৌধুরী জন্মদিনের উৎসবের শুভ সূচনা করেন।

সামশুল হক চৌধুরী বলেন, পটিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের মধ্যে পটিয়াকে তিনি যে বিশেষ বরাদ্দ দিয়েছেন তার জন্য আমরা পটিয়াবাসী প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। তাই পটিয়াবাসী প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকের এই আয়োজন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আর মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য নেতৃত্বে সেই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করে উন্নত রাষ্ট্র গড়ে চলেছেন। অর্ধলক্ষ মানুষ জড়ো হল পটিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পটিয়ায় গণ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান, পৌর মেয়র আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সামশুল হক চৌধুরীর নেতৃত্বে গণর‍্যালি বের করা হয়। পটিয়া সদরের সড়ক প্রদক্ষিন করে করে গণর‍্যালীটি ইন্দ্রপুল বাইপাস সড়কে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here