নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে বাধা জয় করে এগুতে হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে বাধা জয় করে এগুতে হয়

সিপ্লাস ডেস্ক: বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদযাপন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসমাইল খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন রাজনৈতিক নেতা, দার্শনিক ও পথ প্রদর্শক। বিশ্ব জাতির পিতাকে ভূষিত করেছিল ‘পয়েট অব পলিটিক্স’ অভিধায়। পুরো জীবন জুড়ে তিনি হাজার বছরের পরাধীন জাতি বাঙালিকে একটি স্বাধীন রাষ্ট্র দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন। মানবতাবাদী নেতা বঙ্গবন্ধু অর্থনৈতিক সাবলম্বী বাংলাদেশ গঠনে যে রূপরেখা দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন। ১৯৭১ এ ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এটা স্মরণে রেখে আমাদের সবাইকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। হাজার স্বপ্নের সারথী দূরদর্শী ও সৃষ্টিশীল নেতৃত্বের প্রতিভূ মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বিশ্বকে দেখিয়েছেন কিভাবে সব প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে হয়। বিশ্ববাসী দেখছে কী দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ডা. হাসিনা নাসরিন, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, নার্সিং অনুষদের ডিন ডা. মনোয়ারুল হক শামীম, ডেন্টাল অনুষদের ডিন ডা. আকরাম পারভেজ, সহাকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, লিয়াজো ও প্রটোকল অফিসার মো. আলাউদ্দিন স্বপনসহ কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here