প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। যুগোপযোগী শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার প্রসারে ডিজিটাল ব্যবস্থায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সময়ে শিক্ষার কোন বিকল্প নেই। সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। নানামুখী কাযর্ক্রম ছাড়াওএলাকায় শিক্ষা বিস্তারে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশন( বিএএফ)।
প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশন কতৃর্ক পরিচালিত বিনামুল্যে পাঠদান কর্মসূচী আওতায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আজ ১ নভেম্বর, রোজঃ শুক্রবার,বিকাল ৩টায় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মোঃ বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ককর্তৃপক্ষ সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম,বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া,পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাজী মোঃ মুছা,সি-প্লাস টিভি বোয়ালখালী প্রতিনিধি ইয়াছিন চৌধুরী, বোয়ালখালী বৌদ্ধ সম্মিলিত পরিষদের সাঃ সসম্পাদক পল্টু লাল বড়ুয়া, বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশন প্রতিষ্ঠাতা মোঃ আবু তৈয়ব খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাল শীল,মোঃ রেজাউল করিম,মোঃ ইলিয়াছ, মোঃ নুরুল আজিম,আবদুর রাজ্জাক,মোঃ আবির, মোঃ তারেক,মোঃ মামুন,মোঃ কাইসার প্রমূখ। পরে বিদায় শিক্ষার্থীদের মাধে শিক্ষা উপকরন ও সংবর্ধনা ক্রেস প্রদান করেন।








