নিউজটি শেয়ার করুন

প্রবর্তক মোড় ব্রিজ নির্মাণে ধীরগতি,চরম ভোগান্তি (ভিডিওসহ)

নগরীর ব্যস্ততম প্রবর্তক মোড় হিজরাখালের উপর নির্মণাধীন প্রবর্তক মোড় ব্রিজ নির্মাণের ধীরগতিতে চরম ভোগান্তিতে আছে মেডিক্যালে যাওয়া আসার রোগী ও তাদের স্বজনরা।জানুয়ারী মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা জানান চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর)বিকাল তিনটায় সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঐ পথে চলাচলকারী ভুক্তভোগিদের ভোগান্তির কোন শেষ নেই।

ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত ইঞ্জিনিয়ার ক্যামরার সামনে কথা বলার সুযোগ নেই বলে জানান।

জানা যায়, জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হওয়া ৮ মিটার দৈর্ঘ্য ও ১৯ মিটার প্রস্থ এই ব্রিজটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৪ কোটি টাকা।যার নির্মাণ কাজ ৪৫ শতাংশ ইতিমধ্যে শেষ হয়েছে।
ভুক্তভোগীরা সিপ্লাসকে বলেন, প্রবর্তক মোড় ব্রিজ নির্মাণের শুরু থেকে আজ পর্যন্ত ভোগান্তির শেষ নেই। বর্তমানে অনেক দূর পথ ঘুরে আসতে হয় মেডিক্যালে। এতদিন পরও কাজ শেষ না হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করে,দ্রুত নির্মাণকাজ শেষ করে ভোগান্তি থেকে মুক্তি চেয়েছেন ভুক্তভোগিরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ সিপ্লাসকে বলেন, প্রবর্তক মোড় ব্রিজ নির্মাণে ধীরগতি হচ্ছে তবে তেমন কোন অসুবিধা হচ্ছেনা।মাঝে মাঝে বদনা শাহ্ মাজার পার্শ্বে মেডিক্যালের পশ্চিম গেইট, চকবাজার রোড চালু থাকায় তেমন অসুবিধা নাই। জানজট লেগে থাকলেও কিছু করার নেই বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে,চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ সিপ্লাসকে বলেন,মুলত বর্ষার কারণে ব্রিজটির নির্মাণ কাজ কিছুটা ধীরগতি ছিল।সব ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।