সিপ্লাস প্রতিবেদক: রেমিটেন্স যোদ্ধা খ্যাত প্রবাসীদের ফিরতি টিকেট কনফার্ম করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চট্টগ্রাম অফিসের বিরুদ্ধে চরম ভোগান্তির অভিযোগ করেছেন সৌদির-আরব, ওমান, আবুদাবী ও দুবাই থেকে চট্টগ্রামে ছুটিতে আসা প্রবাসীরা।
৭ অক্টোবর বুধবার সকালে নগরীর ষোলসহর ২নং গেট এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম অফিসের সামনে প্রবাসীরা এ অভিযোগে করেন।
এ সময় টিকেট কালোবাজারিসহ চট্টগ্রাম অফিসের নানা অনিয়মের অভিযোগ করে বলেন ‘বিমানে ঢাকায় এক নিয়ম, চট্টগ্রামে আরেক নিয়ম’।
অভিযোগের বিষয়টি জানতে চট্টগ্রাম অফিসের ম্যানেজার মীর আকতারুজ্জামান গেলে ঊনি ‘হেড অফিস সব জানে’ বলে আর কোন কিছু বলতে রাজি হয়নি।
তবে ম্যানেজারের পিএ দীপক ভট্টাচার্য প্রবাসীদের অভিযোগ অস্বীকার করেন।
ভোগান্তি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খোন্দকার।
সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ভোগান্তি দূর করবে প্রত্যাশা ভুক্তভোগী প্রবাসীদের।

