নিউজটি শেয়ার করুন

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি করলো যুবক অতঃপর…!

সিপ্লাস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রী ও গার্মেন্টস কর্মীর (২৬) জোরপূর্বক নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে মো: রতন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাইদ কাচারী মোড় এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ। রতন মিয়া উপজেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত ইছাহাক মিয়ার ছেলে।

থানায় দায়ের করা মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাখল কালদাইর গ্রামের তরুণী, শ্রীপুর উপজেলার কাহেদপাড়া গ্রামের গৃহবধূকে রতন মিয়া দীর্ঘদিন ধরে বিরক্ত করতো। মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ঐ তরুণী শ্রীপুর উপজেলার চায়না গার্মেন্টসে চাকরি করে। গত নভেম্বর মাসের ১৪ তারিখ সন্ধ্যার সময় কর্মস্থল থেকে পিতার বাড়িতে আসার সময় উপজেলার ডুবাইল চাররাস্তা মোড় এলাকায় আগে থেকে ওত পেটে থাকা রতন মিয়া ছুরির ভয় দেখিয়ে ওই গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে অজ্ঞান করে নগ্ন ছবি তুলে। পরে এই ছবি তরুণী ও তার মালয়েশিয়া প্রবাসী স্বামীর মোবাইলে পাঠিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে রতন মিয়া। এমন এক সময় ভুক্তভোগী তরুণী গৃহবধূ রতনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি দমন আইনের ধারায় পাগলা থানায় মামলা দায়ের করে।

পাগলা থানার ওসি মো: শাহিনুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।