নিউজটি শেয়ার করুন

প্রবাসীর স্ত্রী-ছেলের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কাউন্নারা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সৌদিপ্রবাসী মঞ্জুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (৫)।

ওসি মতিয়ার বলেন, কাউন্নারা গ্রামের বাড়িতে শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। বুধবার রাতের খাবার খেয়ে পারভীন ও তার ছেলে এক ঘরে এবং পারভীনের শ্বশুর-শাশুড়ি অন্য ঘরে ঘুমিয়ে পড়েন।

ভোরে পারভীনের ঘরের দরজা খোলা দেখে শ্বশুর আবদুর রহমান ভেতরে যান। এ সময় তিনি ছেলের বউ ও নাতির লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, “পারভীনকে গলা কেটে ও শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।”

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।