চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশের প্রবাসে মৃত বালাদেশী মিঠন শীলের পরিবারের পাশে সহযোগিতা নিয়ে দাড়ালেন প্রবাসীদের সংগঠন চন্দনাইশ সমিতি।
জানাযায় উপজেলার বরকল ইউনিয়নের মন্টু শীলের ছেলে মিঠনশীল (৩২)ভ্রমন ভিসা নিয়ে আরব আমিরাতের ডুবাইয়ে কাজ করতেন সেখানে গত ১২ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাত২টার সময় মারা যায় । ব্যয় বার বহন করে তার লাশ দেশে আনা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ফলে সংযুক্ত আবর আমিরাত চন্দনাইশ সমিতির আহবায়ক লায়ন নজরুল ইসলাম তালুকদারের সহযোগিতায় ও ব্যবস্থাপনায় বাংলাদেশে আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মিঠন শীলের লাশ উপজেলার বরকল ৮নং ওয়ার্ডে নিজ গ্রামে চন্দনাইশ সমিতির উদ্যেগে তার পারিবারিক শ্বসানে দাহ করা হয়।
এ সময় লাইয়ন নজরুল ইসলাম বলেন চন্দনাইশ সমিতি সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত সম্পুর্ন খরচ বহন করে মিঠনশীলের লাশ বাংলাদেশে আনা হয়েছে । তার পরিবারকে সমিতির পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হবে । ছোট ছেলের পড়া লেখার খরচ বহন সহ মৃত মিঠনশীলের পরিবারকে বাড়ী নির্মান করে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতির যুগ্ন আহবায়ক বদিওল আলম ,দেলোয়ার হোসেন,জালাল চৌধুরী,আবু তাহের,মাহাবুর রহমান,মাসুদ চৌধুরী লিটন শীল খোকনশীল প্রমুখ।








