Site icon CPLUSBD.COM

প্রবাসে রাধা গোবিন্দ গীতা সংঘের দুর্গোৎসব

সিপ্লাস ডেস্ক: দুবাইয়ের রাস-আল-খাইমাতে রাধা গোবিন্দ গীতা সংঘ সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পাঁচদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রথম দিনে গতকাল ১১ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠীতে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- দেবীর আবরণ উন্মোচন, সন্ধ্যারতি, প্রার্থনা, মায়ের বোধন, আলোচনা সভা।

এছাড়া পাঁচদিনের প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

প্রার্থনা পরিচালনা করেন পূজারী প্রকাশ ভট্টাচার্য্য।

উপস্থিত ছিলেন সমাজসেবক উজ্জ্বল দত্ত, সনজিত ঘোষ, কাজল রায়, জুয়েল চৌধুরী, সুজন আইচ, যীশু দে, কাঞ্চন সর্দার, বলবি সিং, প্রতিমা ঘোষ, শান্তা চৌধুরী, তিশি আইচ, প্রিয়াঙ্কা দে, রাধিকা, এনি, স্বপ্নীল, বর্ণিল, সুইটি, স্মৃতি প্রমুখ।