নিউজটি শেয়ার করুন

প্রবাস থেকে স্বামী আসার খবর পেয়ে প্রেমিকের সাথে পালালেন ১ সন্তানের জননী, পটিয়া থানায় পাল্টাপাল্টি মামলা

প্রবাস থেকে স্বামী আসার খবর পেয়ে প্রেমিকের সাথে পালালেন ১ সন্তানের জননী

সিপ্লাস প্রতিবেদক: প্রবাস থেকে স্বামী আসার খবর পেয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ১ সন্তানের জননী।

ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার উপজেলার খরনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফকিরপাড়ায়।

প্রবাসী স্বামীর অভিযোগ,  প্রেমিক ফয়সালের হাত ধরে পালিয়েছেন ২৬ বছর বয়সী প্রবাসীর স্ত্রী কুলছুম আক্তার।

এ ঘটনায় বুধবার (১৫ সেপ্টেম্বর) পটিয়া থানায় প্রবাসী স্বামী রমিজ আহমদ বাদী হয়ে স্ত্রী কুলছুম আক্তার ও প্রেমিক ফয়সালকে বিবাদী করে পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে, একইদিন কুলছুমকে মারধর করে ঘর থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ এনে কুলছুমের পিতা সামশুল আলম বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেছেন। এতে কুলছুমার প্রবাসী স্বামী রমিজ আহমদ এবং তার বোন রেজিয়া বেগমকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘ফয়সাল নামের একটি ছেলের সাথে পরকীয়া করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ রমিজ আহমদের স্ত্রী এক সন্তানের জননী কুলছুম আকতার পালিয়ে যাওয়ার ঘটনায় পৃথক দুইটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তসহ গৃহবধূ কুলছুম আক্তারকে উদ্ধারের চেষ্টা চলছে।’

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here