নিউজটি শেয়ার করুন

প্রশাসনের ‘চাপে’ গাছতলায় ক্লাস নিলেন না চবি শিক্ষক

প্রশাসনের ‘চাপে’ গাছতলায় ক্লাস নিলেন না চবি শিক্ষক
ছবি: মাইদুল ইসলাম ও শিক্ষার্থীরা

সিপ্লাস প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ১৯ আগস্ট সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গাছতলায় ক্লাস নেয়ার ঘোষণা দেন অধ্যাপক মাইদুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে রোববার (২২ আগস্ট) প্রতীকী ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জড়ো হন বিভিন্ন বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থী। কিন্তু পরবর্তীতে সেই ক্লাস প্রত্যাহার করেন ওই শিক্ষক।

প্রশাসনের অনুরোধের পাশাপাশি চাপ প্রয়োগের কারণে সেখানে শিক্ষার্থীদের সামনে কিছুক্ষণ বক্তব্য রেখে তিনি স্থান ত্যাগ করেন। এ বিষয়ে শিক্ষক মাইদুল ইসলামের সাথে সিপ্লাসের প্রতিবেদক ফোনে যোগাযোগ করলে তিনি  বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ক্লাস না নেয়ার জন্য সকাল থেকে কয়েকবার নির্দেশনা দিয়েছে। প্রক্টরিয়াল বডি থেকে অনেকটা হুমকি দিয়ে একটি চিঠিও ইস্যু করা হয়েছে।যে কারনে তিনি বাধ্য হয়েছেন ক্লাস না নিতে।করোনাকালীন ভবিষ্যতেও এরকম ক্লাস আর নিতে পারার সম্ভাবনা নাই বলেই তিনি সিপ্লাসকে জানান।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষক উন্মুক্ত জায়গায় ক্লাস নিচ্ছেন এক সপ্তাহ ধরে। কিন্তু চবি’তে ক্লাস নিতে চেয়েও মাইদুল ইসলাম ক্লাস করতে পারেন নি। যদিও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ক্লাস করার জন্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here