Site icon CPLUSBD.COM

প্রশাসনের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত

সিপ্লাস ডেস্ক: প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠ প্রশাসনে নারায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর রয়েছেন।

জনপ্রশাসন সচিব বলেন, নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছি বলেও জানান জনপ্রশাসন সচিব।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।