নিউজটি শেয়ার করুন

প্রস্তাবিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘরকে ‘‘চট্টগ্রাম যুববিদ্রোহ ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’’ করা হোক

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের বিবৃতি

সিপ্লাস ডেস্ক:  বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক দেশের প্রগতিশীল জনগণের পক্ষ এক বিবৃতিতে ১৯৩০ সালে চট্টগ্রাম যুব বিদ্রোহ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণে চট্টগ্রাম নগর পুলিশের দামপাড়া পুলিশ লেইন’র জাদুঘর তৈরীর পরিকল্পনাকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, নামকরণ নিয়ে একটি প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যাচ্ছে।

খবরে প্রকাশ, যাদুঘরটির নামকরণ করা হবে “বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর। দুঃখের বিষয়, প্রস্তাবিত নামকরণের মধ্যে বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ১৯৩০ সালে সংঘটিত মহান চট্টগ্রাম যুব বিদ্রোহ বিষয়টি প্রতিফলিত হচ্ছে না এবং অনুক্ত থেকে যাচ্ছে । আমাদের সংগঠন বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে বিনীত আবেদন করছে যে, যাদুঘরটির নামকরণ ‘‘চট্টগ্রাম যুববিদ্রোহ ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’’ করা হোক।

এই নামকরণটির মধ্যে দিয়ে আগামী প্রজন্ম চট্টগ্রামের শৌর্যমন্ডিত বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের স্বর্ণোজ্জ্বল ও মুক্তিযুদ্ধের সোনালী দিনের ইতিহাস জানতে পারবে। আমাদের দৃঢ় বিশ্বাস, প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আমাদের এই প্রার্থনা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং বৃটিশ বিরোধী আন্দোলন, প্রাক-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথ মর্যাদা দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here