নিউজটি শেয়ার করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক হলেন পটিয়ার সন্তান মনসুর

পটিয়া প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
মহাপরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের কর্মকর্তা আলমগীর এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেছেন।
আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম মন্ত্রণালয়ে বিদ্যালয় শাখা দেখতেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের উজির পুর গ্রামে।
চাকরির বয়স শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসর-উত্তর ছুটিতে যান।