পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভা নির্বাচনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইলিয়াছ চৌধুরীর ভুট্টো স্বাক্ষর স্ক্যান করে অপপ্রচার করার অভিযোগ ওঠেছে।
শুক্রবার ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী ভুট্টো বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
তিনি অভিযোগ করেন- একটি কুচক্রীমহল তার স্বাক্ষর স্ক্যান করে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। ৩নং ওয়ার্ডের ধরপাড়াবাসীকে জ্বালিয়ে, পুড়িয়ে মারব, ডাকাতি, সন্ত্রাসী, খুন, রাহাজানিসহ বিভিন্ন অপকর্ম চালাব। এমন আপত্তিজনক ও বিভ্রান্তিকর লেখা কম্পিউটারের মাধ্যমে লিখে অপপ্রচার চালাচ্ছে। অথচ যুগ যুগ ধরে ধরপাড়াবাসীর সঙ্গে তার সম্প্রীতি রয়েছে। বিশেষ মহল এতে ঈষান্বিত হয়ে মানহানিকর ও উস্কানিমূলক লেখা লিখে বিভিন্নভাবে প্রচার করছে।








