নিউজটি শেয়ার করুন

‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে ২৭ অক্টোবর চট্টগ্রামে আসছেন পরীমনি

‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে ২৭ অক্টোবর চট্টগ্রামে আসছেন পরীমনি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের কাজ শুরু করতে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে আসছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শুটিংয়ের কাজে তিনি চট্টগ্রামে থাকবেন টানা ২০ দিন।

‘প্রীতিলতা’ চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ছবিটিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

পরীমনি বলেন, শরীরের অবস্থা খুব বেশি ভালো না। ঠান্ডা লেগে আছে। তার মধ্যেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি।

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমরা টানা ২০ দিন চট্টগ্রামে শুটিং করার পরিকল্পনা করেছি। ‘প্রীতিলতা’ সিনেমার বড় একটি শুটিং হবে চট্টগ্রামের বিভিন্ন স্পটে। তারপর আবার ঢাকায় কাজ হবে। এ লটেই আমরা সিনেমার কাজ শেষ করব। সেভাবেই এগিয়ে যাচ্ছি।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here