নিউজটি শেয়ার করুন

প্রেমিকার আত্মহত্যার ঘটনায় ফেনীতে যুবক খুন

প্রেমিকার আত্মহত্যার ঘটনায় ফেনীতে যুবক খুন

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের লুদ্দার পাড় এলাকায় প্রেমিকা আত্মহত্যার পেছনে জড়িত থাকার সন্দেহে দুই ফেরিওলা সহোদরকে ছুরিকাঘাত করে পালিয়েছে প্রেমিক ডায়মন্ড (৩০)।

এদের মধ্যে আলামিন (২২) ঘটনাস্থলে মারা যান।

আহত বড় ভাই তোফাজ্জল (২৪) আশংকা জনক অবস্থায় নেয়া হয়েছে ঢাকায়।

বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার উদ্ধার করে আসামি ডায়মন্ডকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে বলে জানান।

আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলতেছে বল জানান।

এদিকে নিহত আলামিনকে ফেনী ২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা যায় হত্যাকারী ডায়মন্ড এবং নিহত নওগাঁ জেলা মান্দা থানার বাসিন্দা।

স্থানীয়রা জানায় ফেনীতে এসে তারা নানা অপকর্মের সাথে জড়িত থাকায় ফেনীর সম্মান ক্ষুন্ন হচ্ছে বলেও দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here