নিউজটি শেয়ার করুন

প্রেমিকাকে ডেকে নিয়ে প্রেমিকের বাসায় ধর্ষণের অভিযোগ

ছবি প্রতীকী

সিপ্লাস ডেস্ক:  আকবরশাহ থানার ফিরোজশাহ এলাকায় মিথ্যা তথ্য দিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে প্রেমিকের বাসায় ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা দায়ের হয়েছে রাকিবুল হাসান প্রকাশ আরিয়ান (২০) ও মেহেদী হাসান আশিক রাব্বানী প্রকাশ বাবু (২৩) নামে ২ জনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ।

ধর্ষণের শিকার হওয়া কিশোরী নগরীর একটি কলেজর ছাত্রী বলে জানা গেছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গত ১১ ডিসেম্বর ফিরোজশাহ এলাকায় এক কলেজ ছাত্রীকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে দুর্ঘটনায় আহত হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে বন্ধু মেহেদী হাসান আশিক রাব্বানী প্রকাশ বাবুর বাসায় ডেকে নেয় রাকিবুল হাসান প্রকাশ আরিয়ান। সেখানে ওই ছাত্রীকে জোরপূর্বক তারা ধর্ষণ করে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ২ জন পলাতক রয়েছে।