নিউজটি শেয়ার করুন

প্রেমিকের বিয়ে ঠিক! স্কুলছাত্রী বলল ‘বিদায় বিদায় বিদায়’

প্রেমিকের বিয়ে ঠিক! স্কুলছাত্রী বলল 'বিদায় বিদায় বিদায়'

সিপ্লাস ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে প্রেমিকের বিয়ের সংবাদ শুনে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (১ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের চরকলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২ অক্টোবর) বিকেলে স্কুলছাত্রীর মা জীবন্নাহার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের সময় তার বিছানা থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। ওই চিরকুটে তার মৃত্যুর জন্য প্রেমিককে দায়ী করে যায়।

পুলিশ জানায়, চিরকুটে লেখাছিল- চিরতরের জন্য চলে গেলাম পরপারে। অসময়ে আমার মৃত্যুর জন্য রাজ্জাক দায়ী। তাকে কোনদিন ক্ষমা করব না। আশা দেখিয়ে নিরাশা করেছে। বিদায় বিদায় বিদায়……।

জানা গেছে, চরকলাগাছী গ্রামের কলেজছাত্র আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রবাসী আবু মুসা শেখের মেয়ের। শুক্রবার আব্দুর রাজ্জাককে দেখতে আসে অন্য কনে পক্ষ। এসময় বিয়ের দিন তারিখ ঠিক করার কথা হয়। বিষয়টি জানতে পেরে সুমাইয়া রাতে আত্মহত্যা করে।

নিহত সুমাইয়ার মা জীবন্নাহার বলেন, সন্ধ্যায় মেয়ে আমাকে তার কানের দুল আনতে পাশের বাড়িতে পাঠায়। ফিরে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here