নিউজটি শেয়ার করুন

প্রয়াত কর্মীর এতিম সন্তানদের গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন আঞ্জুমান খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ

রাউজান প্রতিনিধি: ‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্ত-মানবতার পাশে আমরা’ স্লোগানকে সামনে রেখে গৃহ পুনঃনির্মাণ কর্মসূচী-২০২০ এর আওতায় প্রয়াত সাবেক কর্মীর পরিবারকে অার্থিক সহযোগীতা দিলেন আঞ্জুমান খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ।

রবিবার রাউজান উপজেলা পশ্চিম গুজরাস্থ প্রয়াত কর্মী আবু লোকমানের নির্মাণাধীন বাড়িতে সংগঠনটির একেএমবি ট্রাস্টের ব্যবস্থাপনায়, ইউএই মোছাফ্ফা শাখার অর্থায়নে, আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ রাউজান শাখার সহযোগীতায় প্রয়াত কর্মী আবু লোকমানের ৯ বছর বয়সী এতিম সন্তান ইয়াসিরের হাতে দ্বিতীয় বারের মত নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সহযোগীতা হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান কাজী মাওলানা জসিম উদ্দীন, সদস্য সচিব স.ম হামেদ হোসাইন, সদস্য অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দিন, এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ দক্ষিণ রাউজানের সভাপতি মওলানা আজিজুর রহমান আলকাদেরি, সহ সভাপতি মওলানা এস এম আইয়ুব বদরী, মাস্টার এম নুর নবী প্রমুখ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নেতা লায়ন এম. ইমরান, খ.ম জামাল উদ্দিন, একেএমবি অফিস সচিব মুহাম্মদ আব্দুল্লাহ, জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউ.এস.এ শাহাদাত হোসেন চৌধুরী রুবেল, আব্দুল্লাহ আল নোমান, আবদুল্লাহ আল মুমিন, দক্ষিন রাউজানের এম ইউনুস, মওলানা এস.এম ফোরকান, সেকান্দর হোসাইন, আলী আজম, শাহেদ তালুকদার, মুহাম্মদ সরওয়ার আলম প্রমুখ নেতৃবৃন্দ।