নিউজটি শেয়ার করুন

প্রয়াত নেতার সম্মানার্থে স্মরণ সভায় প্রতিনিধি দল পাঠালেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক

সিপ্লাস ডেস্ক: গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মরহুম আকরামুজ্জামানে স্বরণ সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল।
দলটির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি নির্মল রন্জন গুহ সাধারণত সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে প্রতিনিধি দলের সদস্যরা জেলা কমিটির প্রয়াত আহ্বায়ক মরহুম আকরামুজ্জামান কবর জিয়ারত, মরহুমের পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও স্মরণ সভায় অংশ গ্রহন করেন।
৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে মিয়েবাজারে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জেলা কমিটির আহ্বায়ক মরহুম আকরামুজ্জামানে স্বরণ সভা ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিষ মজুমদার, শাহজালাল মুকুল, শাহীন, বিটু, রাহুল দাস, দেলোয়ার, একেএম আজগর আলী, শহীদুল ইসলাম, হারিজা, নজরুল, মাসুম, সজীব। এছাড়া জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।