Site icon CPLUSBD.COM

প্রয়াত বন্ধুর পরিবারের পাশে পোমরা স্কুলের ব্যাচ-৯৭

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বালুরচর এলাকার আবু মোহাম্মদ (৪১)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। স্ত্রী, ১ ছেলে ও ১ প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সুখেই সংসার চলছিল তাঁর।

কিন্তু গত ৪ মে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে যখন তার পরিবারের বিপর্যস্ত অবস্থা তখন পাশে এসে দাড়িয়েছে তারই স্কুলের বন্ধুরা। পোমরা উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে আবু মোহাম্মদের পরিবারকে লক্ষাধিক টাকা ব্যয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশা ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।

শনিবার (১৫ মে) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এসব উপহার তাঁর পরিবারকে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন পোমরা উচ্চ বিদ্যাল ৯৭ ব্যাচ গ্রুপের আহবায়ক জাহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ নুরুল আজিম, সদস্য কাজী মোহাম্মদ জাহেদ, অলি আহাম্মদ, আমির হামজা, রবিউল হোসেন, ইকবাল চৌধুরী, হালিম, সাহিম উদ্দিন, আব্দুল সালাম, ওসমান ফারুক, জাহাঙ্গীর আলম, মঈন উদ্দিন, মোহাম্মদ আরিফ, নাছের উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ প্রমুখ৷

এসময় আবু মোহাম্মদের পরিবারকে নিয়মিত সর্বাত্মক সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দেন তার বন্ধুরা। ক্ষণিক সময়ের জন্য হলেও বাবার বন্ধুদের পাশে পেয়ে হাসি ফুটেছে আবু মোহাম্মদের কোমলমতী ছেলে রাকিব (৮) এবং প্রতিবন্ধী মেয়ে সানজিদা আকতারের (১০) মুখে।

৯৭ ব্যাচের শিক্ষার্থীরা জানান, আবু মোহাম্মদের পরিবারে দৈনন্দিন আয় রোজগার করার মতো কেউ নেই। তার পরিবারের এই দুঃসময়ে ব্যাচের সকল বন্ধুরা একত্রে এই সহযোগিতা করেছেন৷ সকলকে বন্ধুদের বিপদে এভাবেই পাশে থাকার আহবান জানিয়েছেন তারা।