নিউজটি শেয়ার করুন

পড়ে আছে আক্তারুজ্জামান ফ্লাইওভারের ৩টি রোড ডিভাইডার

নগরীর বৃহত্তম আক্তারুজ্জামান ফ্লাইওভারের সানমানের বিপরীতে ফ্লাইওভাবের রাস্তার মাঝখানের রোড ডিভাইডার পড়ে গেছে৷ সেখানে রোড ডিভাইডারের ৩টি অংশ পড়ে থাকতে দেখা যাচ্ছে৷ কিভাবে এই ভারী ডিভাইডার গুলো পড়ে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি৷ তবে অনেকে ধারণা করছেন বড় কোন গাড়ীর ধাক্কায় এগুলো পড়ে গিয়ে থাকতে পারে৷

দ্রুত এই ডিভাইডার গুলো পুণস্থাপন করা না হলে রাত হবার সাথে সাথে দুর্ঘটনার আশংকা করছে এই সড়ক ব্যবহারকারীরা৷ বর্তমানে এই ফ্লাইওভারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেখা শোনার দ্বায়িত্বে আছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিভাইডার গুলো সেখানেই পড়ে ছিল।

এই বিষয়ে চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে উল্লেখ করে দ্রুত এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে সিপ্লাসকে জানিয়েছেন৷