নিউজটি শেয়ার করুন

ফখরুল সংবাদ সম্মেলন ডেকেছেন সোমবার

সিপ্লাস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন।

বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সীমান্তে হত্যাসহ দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।