Site icon CPLUSBD.COM

ফজিলাতুন্নেছা দুঃস্থ মহিলা কল্যাণ কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দুঃস্থ মহিলা কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রোববার (৮ই আগস্ট) পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার, ফেরদৌস বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক ইনসানা নাসরিন, শিল্পী মিত্র প্রমুখ।

পরে অনুষ্ঠানে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।