নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে অজ্ঞাত মহিলার কঙ্কাল-পোশাক উদ্ধার

ফটিকছড়িতে অজ্ঞাত মহিলার কঙ্কাল ও পোশাক উদ্ধার করেছে পুলিশ। গতকাল 8 মার্চ উপজেলার লেলাং ইউনিয়নের বন্দেরাজা গায়েবি মসজিদের কবরস্থানের পাশে আকাশি গাছের বাগান থেকে কঙ্কাল ও পোশাক উদ্ধার করে। এতে ওই মহিলার মাথার খুলি, চুল, নীচের চোয়ালসহ কঙ্কাল বিভিন্ন অংশের হাঁড় পাওয়া যায়।

এছাড়া ঘটনাস্থল থেকে মেয়েটির পড়নের জামা-কাপড়ও পাওয়া যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মেয়েটির পড়নের কামিজ‌‌‌ দেখে কেউ যদি মেয়েটিকে সনাক্ত করতে পারেন, তাহলে ফটিকছড়ি থানায় জানানোর জন্য অনুরোধ করেছে থানার ওসি বাবুল আকতার।

এব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন খবর পেয়ে পুলিশ অজ্ঞাত মহিলার কঙ্কাল উদ্ধার করি। মহিলার মৃত্যুর কারণসহ বিস্তারিত জানার জন্য ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।