ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অস্ত্র ও ইয়াবাসহ নিজাম উদ্দিন(৪০) এবং লোকমান হোসেন (৩৭)কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
গতকাল ২৬ শে জুলাই (রবিবার) রাতে এই অভিযান পরিচালনা করেন পুলিশ।
গ্রেফতারকৃত নিজাম উদ্দিনের তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানার এস আই রিদুয়ানুল হক, এস আই সঞ্জয় কুমার ঘোষ ও এস আই এইচ এম দেলোয়ার হোসেন নানুপুর ঢালকাটা এলাকা থেকে লোকমানকে, বক্তপুর চারা বটতল এলাকা থেকে মোঃ নিজাম উদ্দীন গ্রেফতার করে।
পুলিশ নিজাম উদ্দিনের কাছ থেকে ১৯৪ পিস ইয়াবা, লোকমানেন কাছে থেকে ১ শত ইয়াবা, ১টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে বলে জানায়।
লোকমান নানুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঢালকাটা গ্রামের মরজের বাড়ীর ইসহাক মিয়ার পুত্র। নিজাম উদ্দীন বখতপুর ইউনিয়নের ৭ নং ওযার্ডের বখতপুর গ্রামের সোনা গাজীর বাড়ীর মৃত আবুল হাশেমের পুত্র।
গ্রেফতার লোকমানের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনসহ ২টি মামলা, নিজামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেনন, রাতে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র ও ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।








