Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচী-চারা বিতরণ

ফটিকছড়িতে আনসার-ভিডিপির চারা বিতরণ।ছবি- প্রতিনিধি

ফটিকছড়িতে আনসার ও গ্রাম-প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‌্যালী করা হয়। র‌্যালীটি উপজেলার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাঠে এসে শেষ হয।

এ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আনসার ও গ্রাম-প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক মতবিনিময় সভা আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার-ভিডিপি অফিসার রহিমা আকতার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার লিটন দেবনাথ, প্রকল্প বাস্তায়ন অফিসার আবুল হোসেন, উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

মতবিনিময় সভা শেষে আনসার-ভিডিপি ও গ্রাম-প্রতিরক্ষা বাহিনীর ৮৫ সদস্যের মাঝে ৪২৫ বৃক্ষ চাড়া বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙ্গিনার খালি জায়গায বৃক্ষ রোপন করলে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা পাবেন। নিজেদের স্বচ্ছলতার স্বার্থে প্রত্যেকেই বাড়ির আঙ্গিনায় গাছ রোপন করবেন- এ প্রত্যাশাই করছি।