নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আবারো বনবিভাগের অভিযান, ১ একর জায়গা উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়াণহাট ইউনিয়নে বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা্ ২ পাকা ঘর উচ্ছেদ করে ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে।

আজ ১০ মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়নহাট রেঞ্জের আওতাধী বালুখালী বিটের শ্বেতছড়া নামক স্থানে বন বিভাগের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে এ.সি.এফ হাছানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নারায়নহাট রেঞ্জের আওতাধীন দাঁতমারা বনবিভাগে এই অভিযান পরিচালনা করেন নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিত চৌধুরীসহ সঙ্গী বিভাগের কর্মীরা।

উল্লেখ্য যে গত ২০ জানুয়ারি, ৯ মার্চ দাঁতমারা ইউনিয়নের বন বিভাগের কর্মীরা উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত সেমি পাকা ও একটি টিনশেড ঘর ভেঙ্গে বনবিভাগের ২ একক জায়গা উদ্ধার করেন।