ফটিকছড়িতে ইয়াবাসহ আবুল কালাম সোহেল(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ফটিকছড়ি উপজেলার জাফরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর অভিযান চালিয়ে ধর্মপুর ইউনিয়নের মধ্যম ধর্মপুর এলাকার নাজিম সওদাগরের চা দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ এ সময় তাকে তল্লাশি চালিয়ে ৮ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আবুল কালাম সোহেল ধর্মপুর ইউনিয়নের ২ ননং নম্বর ওয়ার্ডের সোবাহান বাপের বাড়ি আবু তাহেরের পুত্র। গ্রেপ্তারকৃত যুবককে আজ বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থানায় হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে এ ফটিকছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

