নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে ফটিকছড়ি থানার এসআই মোঃ ফারুকসহ তার সঙ্গীয় ফোর্স উপজেলার খিরাম ইউনিয়নের মধ্যম খিরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে থানা সুত্রে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ হাবিবুল্লাহ। সে খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম খিরাম এলাকার গোয়াজ বাড়ীর জনৈক আব্দুল ছালাম প্রকাশ মনার পুত্র। উক্ত আসামিকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং ১০- তাং ১৮/০১/২০২০ ইং।